|
সুনামগঞ্জের দোয়ারাবাজার এক শিশু ধর্ষণের শিকার
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ৯বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শনিবার বিকেলে মোঃ আজাদুর রহমান নামে এক ফেরি নৌকার মাঝি ওই শিশুকে ধর্ষণের করেছে বলে পরিবারের লোকজন জানান। এ ঘটনার পর থেকে আজাদুর রহমান পলাতক রয়েছে। দোয়ারবাজার উপজেলার পশ্চিম মাছিমপুর গ্রামের মোঃ শাহাজাহান মিয়ার পূত্রমোঃ আজাদুর রহমান ।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনা রোধে মানববন্ধন কর্মসূচি পালিত
স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সড়ক দূর্ঘটনায় মানুষ নিহত হলে সরকারের কিছুই করার নেই এমন বক্তব্য প্রত্যাহার, সড়ক দূর্ঘটনা রোধ ও ঘাতক ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
দক্ষিণ সুনামগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ
স্টাফ রিপোর্টার
ব্যারিস্টার আনোয়ার হোসেন মেধাবৃত্তি পরীক্ষা ২০১১ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস-উজানীগাঁও রাশিদিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
বৃত্তিপ্রাপ্ত ২৯জনকে শিক্ষার্থীকে নগদ ৩হাজার টাকা ও সনদপত্র তুলেদেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ ও ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ভদ্র।
|
|
সুনামগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রাইচ ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপনের উপর সুনামগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার কুতুবপুর গ্রামে ওই মাঠ দিবসের আয়োজন করে সদর উপজেলা কৃষি অফিস।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ এসএম আফসারুজ্জামান।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষএমএম ইলিয়াছ আলীর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী জমিরুল ইসলাম মমতাজ, দপ্তর সম্পাদক এম এ বারিক, কার্যকরি সদস্য সাংবাদিক সোহেল তালুকদার, সাংবাদিক জ্যোতিষ আচার্য্য, সাংবাদিক হারুনুর রশিদ, সাংবাদিক জয়নাল আবেদীন প্রমূখ।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
|
সুনামগঞ্জের ছাতকে ট্রেনের ধাক্কায় ফোরস্ট্রোক খাদে, ৩জন গুরুতর আহত
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলার তাজপুরে রেল ক্রসিংয়ের সময় ট্রেনের ধাক্কায় এক ফোরস্ট্রোকের (সিএনজি) চালকসহ ৩জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। আহতদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
সুনামগঞ্জের ধর্মপাশায় নকল সরবরাহের দায়ে মাদ্রাসা শিক্ষককে এক মাসের কারাদন্ড
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় নকল সরবরাহের দায়ে মাদ্রাসা শিক্ষককে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার পরীক্ষা চলাকালে সিদ্দিকুর রহমান নামের ওই মাদ্রাসা শিক্ষককে কারাদন্ড দেয়া হয়। উপজেলার খয়েরদিচর মাদ্রাসার শিক্ষক সিদ্দিকুর রহমান।
জানা যায়, দাখিল পরীক্ষার দ্বিতীয় দিন দুপুর ১২টার দিকে খয়েরদিচর মাদ্রাসায় পরীক্ষা চলাকালে নকল সরবরাহ করতে যান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন ওই শিক্ষককে নকলসহ হাতেনাতে ধরেন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
সুনামগঞ্জে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে জেলা যুবলীগ। বৃহস্পতিবার সকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার হউক বিএনপি তা চায় না। এ দেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার। বর্তমান সরকারের আমলেই ৭১’র দালাল বাহিনীর বিচার হবে।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
সুনামগঞ্জে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বসত বাড়ির উদ্যানে ফসল চাষ বিষয়ে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। সদর, ছাতক, বিশ্বম্ভরপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৬০জন কৃষক প্রশিক্ষণে অংশ নেন।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
সুনামগঞ্জ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু
স্টাফ রিপোর্টার
সারা দেশের ন্যায় সুনামগঞ্জে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষাবুধবার সকালে শুরু হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষাচলাকালীন সময়ে বিশৃংখলা এড়াতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষথেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
|
সুনামগঞ্জ ৪০বোতল বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ি আটক
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের মুহাম্মদপুর থেকে ৪০বোতল বিয়ারসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে সদর থানা পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টায় মাদক ব্যবসায়িকে আটক করা হয়।
সদর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ারসহ সঞ্জয় দাস ও মিয়া চাঁনকে আটক করা হয়। আটককৃত সঞ্জয় দাসের বাড়ি দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও গ্রামের ও মিয়া চাঁনর বাড়ি ছাতক উপজেলার শ্যামপাড়া গ্রামে।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
সুনামগঞ্জের জাউয়া বাজারে দুই দল শ্রমিক সংগঠনের সংঘর্ষে আহত ২৫
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের জাউয়া বাজারে দুই দল শ্রমিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন শ্রমিক আহত হয়েছে। বুধবার দুপুরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ সময় প্রায় ২ঘন্টা জাওয়া-ছাতক সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষের আশঙকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
ইলিয়াছ আলীর উপর মিথ্যা মামালা প্রত্যাহারের দাবিতে দক্ষিণ সুনামগঞ্জে প্রতিবাদ সভা
স্টাফ রিপোর্টার
বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য এম ইলিয়াছ আলীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চিকারকান্দি বাজারে উপজেলা ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এটিএম হেলাল, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ শফিকুল ইসলাম প্রমুখ। |
|
সুনামগঞ্জের জামালগঞ্জে কৃষি বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জে সৃজনশীল কৃষি বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ফেনারবাক ইউনিয়নের হটামারা গ্রামে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে সিএনআরএস ইইপি সিঁড়ি প্রকল্প। প্রশিক্ষণে গ্রামের অর্ধশতাধিক কৃষানী অংশ নেন।
কৃষানীদের প্রশিক্ষণ প্রদান করেন সিএনআরএস’র প্রকল্প পরিচালক আবুল কাশেম, কমিউনিটি ফেমিলেটর নাসির আফিন্দী প্রমুখ। |
|
সুনামগঞ্জ জেলা বিএনপির দু’গ্রুপ পৃথক পৃথক মিছিল সমাবেশ করেছে
স্টাফ রিপোর্টার
কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপির দু’গ্রুপ পৃথক পৃথক ভাবে মিছিল সমাবেশ করেছে। মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির সভাপতি ফজলুল হক আছপিয়ার নেতৃত্বে মিছিল বের হয়। প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক আছপিয়া, বিএনপি নেতা আবুল মনসুর শওকত, সদর উপজেলা বিএনপির সভাপতি আকবর আলী, কেন্দ্রিয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, ছাত্রদল নেতা কামরুল হাসান রাজু প্রমুখ।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
|
|
|
<< শুরু < পূববর্তী 1 2 3 4 5 6 7 8 9 10 পরবর্তী > শেষ >>
|
|
JPAGE_CURRENT_OF_TOTAL |