শিরোনাম:

ভিডিও

বিজ্ঞাপন

এই মুহূর্তে

আমাদের সাথে আছে 4 অতিথি অনলাইন

সর্বমোট পাঠক

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter

সুনামগঞ্জে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার

যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবীতে সুনামগঞ্জে ১৪ দল ও মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ড যৌথ ভাবে মানববন্ধন করেছে। শুক্রবার সকাল ১১টায় স্থানীয় ট্রাফিক পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধা ও ১৪ দলের নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণ অংশ গ্রহন করে।

পরে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট নান্টু রায়, প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন,  কৃষক লীগের সাধারন সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা জাসদ সভাপতি আ তা ম সালেহ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার হাজী নুরুল মোমেন, সদর উপজেলা ইউনিট কমান্ডার আব্দুল মতিন, এমদাদুল ইসলাম প্রমুখ।

বিস্তারিত পড়ুন
 

সুনামগঞ্জের ছাতকের ঝড়ে প্রায় ৩শতাধিক ঘর বাড়ি বিধ্বস্থ

 

ছাতক প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকের ইসলামপুর ইউনিয়নে ঝড়ে প্রায় ৩ শতাধিক ঘর বাড়ি বিধ্বস্থ হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ৭টি গ্রামের উপর দিয়ে ওই ঝড় বয়ে যায়। ঝড়ে গাছ-পালাসহ রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে।

ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান সুফি আলম সোহেল জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রাসনগর, দনিটিলা, বনগাঁও, লুবিয়া, বাগানবাড়ি, নিজগাঁও ও নোয়াকোট গ্রামের উপর দিয়ে ঝড় বয়ে যায়। এ সময় ৩শতাধিক ঘর বাড়ি বিধ্বস্থ হয়।

 

সুনামগঞ্জে ১কেজি ৩৫০গ্রাম হেরোইন আটক করেছে বিজিবি

 

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জে মামুন পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে  ১কেজি ৩৫০ গ্রাম হেরোইন আটক করেছে বিজিবি। গতকাল বুধবার ভোর রাতে শহরের মল্লিকপুরের বিজিবি হেড কোয়ার্টারের গেইট থেকে মালিকবিহীন ওই হেরোইন আটক করা হয়। সুনামগঞ্জ সদর থানায় একটি জিডি (নং ২৭২/০৭.০৩.১২) করা হয়েছে।

৮ বর্ডার গার্ড বাংলাদেশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে মামুন পরিবহনের (ঢাকা মেট্টো-ব-১৪-০৯৭৪) গাড়িতে তল্লাশী চালায় বিজিবির সদস্যরা।

বিস্তারিত পড়ুন
 

সুনামগঞ্জ বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

 

স্টাফ রিপোর্টার

তারেক রহমানের কারা দিবস উপলক্ষে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি। বুধবার দুপুর ১২টায় শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। শহর পদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এখানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক আছপিয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি আকবর আলী, সাধারন সম্পাদক সেলিম উদ্দিন, বিএনপি নেতা শোয়েব আহমদ, জুনেদ আহমদ কেন্দ্রিয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

বিস্তারিত পড়ুন
 

সুনামগঞ্জের ছাতকে দুই পক্ষের সংঘর্ষে ২৫জন আহত

ছাতক প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে দুই পক্ষের সংঘর্ষে ২৫জন আহত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ছাতক শহরের সুরমা নদীতে মালবাহী কার্গোয় পাথর তুলছিল শ্রমিকরা। পাথর তুলা নিয়ে শ্রমিক ও কার্গোর স্টাফদের মধ্যে কথা কাটাকাটি হয়।

বিস্তারিত পড়ুন
 

বর্তমান সরকারের দূঃশাসন, এদেশের জনগণ কোনো অবস্থাতেই মেনে নেবে না … ইনাম আহমেদ

 

ধর্মপাশা প্রতিনিধি                  

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী বলেছেন, শিক্ষাঙ্গন থেকে শুরু করে সর্বক্ষেত্রের আজ বর্তমান আওয়ামী লীগ সরকার লুটপাট ও অরাজকতা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের  স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পর্যন্ত নেই। এই অত্যাচার উৎপিড়ন থেকে জনগণ মুক্তি চায়। বাংলাদেশ সীমান্তে বিএসএফ অবাধে নিরিহ মানুষকে গুলি করে হত্যা করছে । দ্রব্যমূল্য দিন দিন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। মতায় টিকে থাকার জন্য তারা নিজেরা মতায় থেকে নির্বাচন করার পায়তার চালিয়ে যাচ্ছে। এ দেশের শান্তিকামী জনগণ তা কোনো অবস্থাতেই মেনে নেবে না।

বিস্তারিত পড়ুন
 

 

১২মার্চ ঢাকায় বিএনপির পক্ষে গণ জোয়ারের সৃষ্টি হবে...  বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এজেডএম জাহিদ হাসান বলেছেন, এ সরকার সকল ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনী দ্রব্যের বার বার দাম বৃদ্ধির কারণে দেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারের মিথ্যা আশ্বাসে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। ব্যর্থ সরকারের চিত্র জনগণের সামনে তুলে ধরার জন্য এবং তত্ত্ববধায়ক সরকারের দাবিতে ১২ মার্চের কর্মসূচি। বিএনপির এ কর্মসূচিতে ঢাকায় গণ জোয়ারের সৃষ্টি হবে। 

চল চল ঢাকায় চল কর্মসূচি সফল করার লক্ষ্যে শনিবার বিকেলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ হাইস্কুল মাঠে জনসভায় তিনি এ কথা বলেন। এর আগে বেলা আড়াই টায় ঢাকা থেকে কেন্দ্রিয় নেতাদের দলটি সুনামগঞ্জ শহরে পৌছলে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ফজলুল হক আছপিয়া স্থানীয় নেতাকর্মীদের নিয়ে স্বাগত জানান কেন্দ্রিয় নেতাদের।

বিস্তারিত পড়ুন
 

এ সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষ হবে... রেলমন্ত্রী সুরঞ্জিত

 

স্টাফ রিপোর্টার

রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, আমাদের মুক্তিযুদ্ধের সময় পাকিস্থানী দোসররা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। আমাদের মা-বোনদের ইজ্জ্বত হানি করেছে। এখন সময় এসেছে ওই যুদ্ধাপরাধীদের বিচারের। এ বাস্তবতা থেকেই বিগত নির্বাচনে দেশের তরুন প্রজন্ম আমাদেরকে ভোট দিয়েছে যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করার জন্য। আমরা ক্ষমতা গ্রহণ করেই বিচার কাজ শুরু করেছি। এ সরকারের আমলেই মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার হবে।  ’৭৫ সালে জাতির জনককে হত্যা না করা হলে যুদ্ধাপরাধীদের বিচার অনেক আগেই করা হতো।

বিস্তারিত পড়ুন
 

দুই দিনের শাহ আব্দুল করিম লোক উৎসব শুরু

দিরাই প্রতিনিধি

সকাল থেকেই বাউল সম্রাট শাহ আব্দুল করিম’র বাড়িতে জুড়ো হন হাজার ভক্ত আর বাউল শিল্পীরা। প্রাণের টানে-গানের টানে প্রতিবছরের মতো এবার ভক্ত আর বাউলরা উপস্থিত হন লোক উৎসবে। বিকেলে লোক উৎসবের উদ্বোধনের সময় নির্ধারিত হলেও সকাল থেকে উৎসবের আমেজ বিরাজ করে বাউল সম্রাটের জন্মস্থান সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে।

বাউল সম্রাটের স্মৃতি বিজড়িত কালনী নদীর তীরে সকালে বাউল বন্দনা দিয়ে লোক উৎসবের শুরু। বন্দনা শেষে একের পর এক বাউল গান পরিবেশন করেন করিমের শিষ্যরা। দোতরা, তবলা ও খঞ্জনির সুরে মাতোয়ারা দর্শক-ভক্তরা।

বিস্তারিত পড়ুন
 

সাপ্তাহিক সুনামগঞ্জ বার্তা পত্রিকা অফিসে তালা

 

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক বার্তা অফিসে কে বা কারা তালা ঝুলিয়ে দিয়েছে। শুক্রবার গভীর রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

পত্রিকার সম্পাদক কামরুজ্জামান চৌধুরী জানান, গত শুক্রবার অফিসের দাপ্তরিক কাজ শেষে পত্রিকার কর্মখর্তা-কর্মচারীরা বাসায় চলে যান। গতকাল শনিবার অফিস সহকারি যথারীতি অফিস খুলতে গিয়ে অফিসের তিনটি তালার মধ্যে একটি তালা ভেঙ্গে অন্য তালার উপর আরো তিনটি তালা লাগানো অবস্থায় দেখতে পান। এ অবস্থায় অফিস খুলতে না পেরে প্রতি রবিবারের পত্রিকা প্রকাশ করতে বিঘœ ঘটে। তবে বিকল্প ব্যবস্থায় পত্রিকার প্রকাশনা চালু রয়েছে।

বিস্তারিত পড়ুন
 

সুনামগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টি বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টি বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল শনিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা সিপিবি’র সভাপতি প্রভাষক চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রিয় নেতা শাহরিয়ার মোহাম্মদ ফিরোজ, অ্যাডভোকেট এনাম আহমেদ, ক্ষেতমুজুর সমিতির সাধারণ সম্পাদক চন্দন আচার্য, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক শাহজালাল সুমন প্রমুখ।

 

সুনামগঞ্জের দিরাই ৫২ বোতল মদসহ ৩জনকে আটক

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে ৫২ বোতল মদ রাখার দায়ে পিতা-পুত্রসহ ৩জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ মদসহ তাদের আটক করে। আটককৃতরা হলো, উজানধল গ্রামের মৃত ছবির উল্লার ছেলে গুলশাদ মিয়া (৫৫), তার ছেলে সোহেল (১৮) ও জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের জাল্লাবাজ গ্রামের লুৎফুর রহমান (৩২)।

বিস্তারিত পড়ুন
 

শনিবার সুনামগঞ্জের দিরাইয়ে শাহ আব্দুল করিম লোক উৎসবের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার

শনিবার সুনামগঞ্জের দিরাইয়ে শুরু হচ্ছে ২দিন ব্যাপী শাহ আব্দুল করিম লোক উৎসব। উপজেলার উজান ধল গ্রামের মাঠে লোক উৎসবের উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি। রোববার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার এমএন জিয়াউল আলম। এছাড়াও ২দিন ব্যাপী লোক উৎসবে দেশ-বিদেশের প্রথিতযশা সাহিত্যিক, রাজনীতিবিদ ও স্বনামধণ্য বাউল শিল্পীরা অংশ নেবেন।

বিস্তারিত পড়ুন
 

তাহিরপুরে বিবদমান বিএনপি ও যুবদলের পৃথক পৃথক স্থানে সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুরের জনতা বাজারে ১৪৪ধারা জারি করায় স্থানীয় বিএনপি ও যুবদলের দু’টি গ্রুপ পৃথক পৃথক স্থানে সমাবেশ করেছে। শুক্রবার সকাল থেকে ১৪৪ ধারা জারি স্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। নেতাকর্মীরা ১৪৪ ধারা জারিস্থলের বাহিরে ওই সমাবেশ করে।

দলীয় সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আনিসুল হক সমর্থিত উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনতা বাজারে শুক্রবার দুপুরে এক বর্ধিত সভা আহবান করা হয়। অপরদিকে বিএনপির ডা. রফিক চৌধুরী সমর্থীত উত্তর বড়দল ইউনিয়ন যুবদলের উদ্যোগে একই দিন একই সময়ে জনতা বাজারে কর্মী সভা আহবান করা হয়।

বিস্তারিত পড়ুন
 

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জনতাবাজারে ১৪৪ ধারা জারি

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের জনতাবাজারে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত মিছিল, মিটিং, জমায়েতও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ইউনিয়ন বিএনপি ও ইউনিয়ন যুবদল একই সময়ে সমাবেশ ডাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্র্ষ এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এ আদেশ জারি করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান আনিসুল হক নেতৃত্বে ইউনিয়ন বিএনপি ও ডাঃ রফিক চৌধুরী সমর্থিত যুবদলের একটি গ্রুপ শুক্রবার বিকেলে জনতাবাজারে সমাবেশ আহবান করে। সমাবেশ কেন্দ্র করে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে টানটান উত্তেজনা দেখা দেয়ায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারী করে।

বিস্তারিত পড়ুন
 
আরো খবর...
<< শুরু < পূববর্তী 1 2 3 4 5 6 7 8 9 10 পরবর্তী > শেষ >>

JPAGE_CURRENT_OF_TOTAL

ফটোগ্যালারি

সর্বশেষ

প্রধান সম্পাদক: দেওয়ান মোবাশ্বীর রাজা চৌধুরী

সম্পাদক: একেএম মহিম

ব্যবস্থাপনা সম্পাদক: আবেদ মাহমুদ চৌধুরী

Website : www.sunamganjnews24.com

Email: editor.sn24@gmail.com