|
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বড় মোহাম্মদপুর গ্রামের কঠাই মিয়ার বোরো জমিতে সোমবার বিকেলে একদল ভেড়া ধানের চারা খেতে গেলে কঠাই মিয়ার লোকজন ভেড়াগুলোকে গ্রামের খোয়ারে নিয়ে যায়। শিকন্দর আলীর ভাতিজা নাজিম উদ্দিন এর প্রতিবাদ করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
সুনামগঞ্জের শাল্লায় দুই পক্ষের বন্দুক যুদ্ধে আহত ২৫
শাল্লা প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলার মার্কুলী গ্রামে দুই পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধে ২৫জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে সিলেট এমএজি ওসমানী ও স্থানীয় হাসপতালে ভর্তি করা হয়েছে।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
সুনামগঞ্জে লাইব্রেরিতে মোবাইল কোর্টের অভিযান
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ৭ লাইব্রেরিকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। সোমবার বিকেলেপৌর বিপনী মার্কেটেবিভিন্ন লাইব্রেরিতে এ অভিযানপরিচালনা করেন জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদমামুন।
এ সময় প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ৯ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করে মোবাইল কোর্ট।
সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কামরুল আলমজানান, ৭টি লাইব্রেরি থেকে নিষিদ্ধ ১৩৬টি নোটবই জব্দ করে মোবাইল কোর্ট।
|
|
জগন্নাথপুরে ব্যাংক এশিয়ার শাখায় আগুন, আহত ২
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ব্যাংক এশিয়া শাখায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ব্যাংকের দুই নিরাপত্তা কর্মী আহত হয়েছে। সোমবার দুপুর দুইটায় এ ঘটনা ঘটে। আহতরা হলো, ব্যাংকের নিরাপত্তাকর্মী আনোয়ার হোসেন (৩০) ও জবর আলী (৩২)।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
শাল্লায় শিক্ষক নিয়োগে অনিয়ম ও স্বজন প্রীতির অভিযোগ
দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে অনিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এ অভিযোগটি দায়ের করেন উপজেলার পুটকা গ্রামের জনৈক শিক্ষক অজয় কুমার দাস।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
|
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ১০
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না নোয়াগাও গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। রোববার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত একজনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
সুনামগঞ্জের ছাতকে৬টি সরীসৃপ উদ্ধার পাচারকারী ২জনকে কারাদন্ড
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ৬টি সরীসৃপ জাতীয় কক্কা নামক প্রাণী উদ্ধার করেছে পুলিশ। সরীসৃপ পাচারকারী সন্দেহে পুলিশ ২জনকে গ্রেফতারের পর ৬মাসের কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট। শনিবার গভীর রাতে গোবিন্দগঞ্জ পয়েন্টে কুমিল্লা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি বাসে (চট্ট-মেট্রো-ব ১১-০১৭৩) তল্লাশী চালিয়ে এ প্রাণীগুলো উদ্ধার করা হয়।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
রাগিব আলীর সংবর্ধনা সভায় দিরাই-শাল্লার দুই চির প্রতিদ্বন্দ্বি রাজনীতিবিদ একই মঞ্চে
দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের ভাটি বাংলার দুই চির প্রতিদ্বন্দ্বি রাজনীতিবিদ রেল মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী এক মঞ্চে বক্তব্য রেখেছেন। রোববার দিরাই ডিগ্রী কলেজ আয়োজিত দানবীর রাগিব আলীর সংবর্ধনা সভায় দুই মেরুর দুই নেতা পাশাপাশি বসে বক্তব্য রাখেন। জাতীয় এ দুই নেতার একই মঞ্চের এই মিলনকে স্থায়ী ভাবে দেখতে চান দিরাই-শাল্লাবাসী। এলাকাবাসীর দাবি দুই নেতা ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে দিরাই-শাল্লার সার্বিক উন্নয়ন হবে বলে।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
জগন্নাথপুরে এক নবজাতক শিশুর লাশ উদ্ধার
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মাগুরা নদীর চর থেকে এক নবজাতক শিশুর লাশ উদ্বার করা হয়েছে। রোববার দুপুরে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের স্থানীয় মাগুরা নদীর চরে সকালে নবজাতক এক শিশু কন্যার মৃত লাশ দেখে এলাকার লোকজন থানা পুলিশকে বিষয়টি অবগত করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে। শিশুটির কোনো পরিচয় পাওয়া যায়নি।
জগন্নাথপুর থানার উপ-পরির্দশক এস আই রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। |
|
দক্ষিণ সুনামগঞ্জের পূর্বপাগলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়ন পরিষদের ২০১১-২০১২ অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে। রোববার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইরা-শরিক প্রকল্পের সহযোগিতায় উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক খানের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট পেশ করেন ইউপি সচিব মিতালী বেগম তালুকাদর। বাজেট পেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা বেগম মুর্শেদা জামান। এতে ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের ২০১১-২০১২ অর্থ বছরের ৩৮ল ৯০ হাজার ২০০শত টাকার উন্মুক্ত বাজেট পেশ করা হয়।
|
|
|
সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জে আহত ৫
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জে ৫জন আহত হয়েছে। রোববার দুপুরে কেন্দ্রিয় কর্মসূচি পালনকালে পুলিশের লাঠিচার্জে আহতের ঘটনা ঘটে। তবে জেলা বিএনপির দু’গ্রুপ কেন্দ্রিয় কর্মসূচি পৃথক পৃথক ভাবে পালন করে।
দুপুর ১২টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উদ্দিন মিলনের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিল শেষে ট্রাফিক পয়েন্টে বক্তব্য দেয়ার সময় পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সাথে ধাক্কাধাক্কি হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে ৫জন আহত হয়। সুনামগঞ্জ সদর হাসপাতালে আহত ময়না মিয়া, রুবেল আহমদ ও মোহাম্মদ আলীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
জাতীয় ও আন্তজার্তিক ষড়যন্ত্রের কারণে এটি যোগাযোগ মন্ত্রনালয়ের অন্তর্ভুক্ত ছিল ... রেল মন্ত্রী সুরঞ্জিত
স্টাফ রিপোর্টার
রেল মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, রেল বাংলাদেশের সবচেয়ে গণ পরিবহন এবং সবচেয়ে নিরাপদ পরিবহন। জাতীয় ও আন্তজার্তিক ষড়যন্ত্রের কারণে গত ২০/২৫ বছর ধরে এটি যোগাযোগ মন্ত্রনালয়ের অন্তর্ভুক্ত রাখা হয়। এবার সুযোগ এসেছে এটিকে জনগণের দ্বারপ্রান্তে নেয়ার। আমি এই চ্যালেঞ্জ নিয়েছি। আশা করি বিশ্বমানের একটি রেল মন্ত্রনালয় উপহার দিবো জনগনকে।
রোববার দুপুরে এমএ মান্নান মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুলে দুপুর ১২টায় পুরস্কার বিতরণের আয়োজন করে স্থানীয় উত্তরণ কাব। মেধাবৃত্তি পরীক্ষায় ১ম গ্রেডে ৩৫জন ও ২য় গ্রেডে ৪০জনকে বৃত্তি দেয়া হয়।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
রেল মন্ত্রীর সংবর্ধনা ঘিরে সুনামগঞ্জ আ.লীগের সাময়িক ঐক্য
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের কৃতি সন্তান ও উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ রেল মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তকে শনিবার সংবর্ধনা দিয়েছে জেলা আওয়ামী লীগ। এ সংবর্ধনা ঘিরে জেলা আওয়ামী লীগের নেতাদের মধ্যে দ্বন্দ্ব ভূলে ঐক্যর সৃষ্টি হয়। তবে দীর্ঘদিনের দ্বিধা দ্বন্দ্ব এই একদিনের সংবর্ধনা শেষ হবে তা নিয়ে সংশয় রয়েছে । অভিজ্ঞ মহলের অনেকেই মনে করেন এ ঐক্য প্রচেষ্টা সাময়িক।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বিরোধ দীর্ঘ দিনের। প্রয়াত নেতা সামাদ আজাদ ও বর্তমান রেল মন্ত্রী সুঞ্জিত সেন গুপ্ত এ দুধারায় বিভক্ত ছিল জেলা আওয়ামী লীগ। অতিথিতে বেশ কয়েক বার সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কিছু দিন ধরে আওয়ামী লীগের গ্রুপিং কিছুটা শিথিল ছিল। সম্প্রতি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ নিয়েও জেলাআওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
দেশ প্রিয় সেনাবাহিনী দক্ষতায় অভ্যুথান চেষ্টা দমন হয়েছে... রেল মন্ত্রী সুরঞ্জিত
স্টাফ রিপোর্টার
রেল মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত এমপি বলেছেন, জাতীয় রাজনীতিতে একটি মহা সংকট বিরাজ করছিল। সেনাবাহিনীর অভ্যুথানের মাধ্যমে এ সরকারকে উৎখাতের চেষ্টা হয়েছিল। কিন্তু তা ব্যর্থ হয়েছে। আমাদের দেশ প্রিয় সেনাবাহিনী দক্ষতার সাথে ওই অভ্যুথান চেষ্টা দমন করেছে। বর্তমান সরকারের প্রথম দিকে তেমনি বিডিআর বিদ্রোহ করে একটি মহল ফায়দা তুলার চেষ্টা করেছিল।
বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, সামরিক অভ্যুথানের মাধ্যমে বিএনপির জন্ম। বিরোধী দলের সভানেত্রী জনসভায় এ সরকারকে উৎখাতের কথা বলেছিলেন। এ থেকে প্রমাণ হয় সামরিক অভ্যুথানের সাথে বিএনপি জড়িত ছিলো। বিএনপি ক্ষমতায় যখন ছিল তখন তারা খাম্বা রাজনীতি করেছে। জনগনের হাজার হাজার কোটি টাকা বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার দু’পুত্র বিদেশে পাচার করেছে। এখন তা ধামাচাপা দেয়ার জন্য বিএনপি আন্দোলন করছে।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
সুনামগঞ্জের দিরাইয়ে হাঁসের হ্যাচারি আগুনে পুড়ে ছাঁই, ৩ল টাকার ক্ষয়ক্ষতি
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের দিরাইয়ে হাঁসের হ্যাচারি আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে হ্যাচারীর ৩ল টাকার মালামাল পুড়ে যায়। শুক্রবার দিবাগত রাত ৩টায় উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের দত্তগাঁওয়েএ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হ্যাচারি মালিক মন্টু রঞ্জন দাস প্রতি বছরের ন্যায় তুষ পদ্ধতির হাঁসের বাচ্চা ফুটানোর জন্য এক সপ্তাহ পূর্বে ১০হাজার ডিমের একটি ব্যাচ তৈরী করেন। হ্যাচারী পাহারাদার শুক্রবার রাত ২ টা পর্যন্ত ডিমে তা দেওয়ার কাজ করে ঘুমিয়ে পড়েন। রাত ৩টা দিকে মন্টু রঞ্জন দাসের বড় বোন জয়ন্তি দাস আগুনের লেলিহান দেখতে পান। মুর্হুতে মধ্যে আগুনে সমস্ত হ্যাচারী পুড়ে যায়।
হ্যাচারীর মালিক মন্টু রঞ্জন দাস বলেন, আগুনে সূত্রপাতে আমার সন্দেহ হয় দূর্বৃত্তরা শত্রুতা করে এ কান্ডটি ঘঠিয়েছে। এতে আমার ৩লাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। |
|
|
|
|
<< শুরু < পূববর্তী 1 2 3 4 5 6 7 8 9 10 পরবর্তী > শেষ >>
|
|
JPAGE_CURRENT_OF_TOTAL |